spot_img

রামেক হাসপাতালের করোনা ইউনিটে নারীর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একজন নারী মারা গেছেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে রোববার (৯ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে তিনি মারা যান। মারা যাওয়া এই রোগী কুষ্টিয়া জেলার বাসিন্দা। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় তিনি মারা যান।

রোববার (৯ জানুয়ারি) রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণ কিংবা সংক্রমণের উপসর্গ নিয়ে কোনো রোগী মারা যাননি। তবে করোনা নেগেটিভ হয়েও একজন রোগী মারা গেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ