জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এরশাদের রূপরেখা অনুযায়ী প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা হবে। ২০১৯ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে কোনো প্রেম ভালোবাসা নেই। জাতীয় পার্টি নিজস্ব পরিচয়ে চলছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর টাউন হল চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বিএনপির সমালোচনা করে চুন্নু বলেন, বিএনপি তাদের নেত্রীর চিকিৎসার জন্য দাবি করে। কিন্তু তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন মেডিকেল তাকে পিজি হাসপাতালে চিকিৎসার জন্য সুপারিশ করলেও সামান্যতম দয়া দেখানো হয়নি।
চুন্নু আরও বলেন, আগামীতে জাতীয় পার্টি ক্ষমতায় গেলে এরশাদের রূপরেখা অনুযায়ী প্রাদেশিক সরকার ব্যবস্থা চালু করা হবে। আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। বেকার সমস্যা বাংলাদেশের প্রধান সমস্যা। বেকারদের কি ভাবে কাজে লাগানো যাবে দেশের স্বার্থে তার রূপ রেখা জিএম কাদের করছেন।











