spot_img

বিশ্বে ৭ দিনে দৈনিক গড় সংক্রমণ ২১ লাখের বেশি

বিশ্বজুড়ে দিন দিন বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। জানুয়ারি মাসের প্রথম এক সপ্তাহে দৈনিক গড় সংক্রমণ ২১ লাখের বেশি। গত ১০ দিনে সংক্রমণ দ্বিগুণ হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের পরিসংখ্যান অনুসারে, ইউরোপে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার আগে থেকেই সংক্রমণ বাড়তে শুরু করে। পরবর্তীতে ওমিক্রন ছড়িয়ে পরার পর সংক্রমণ হার বেড়ে যায়। এরপর গত বছরের ২৩ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত গড় সংক্রমণ ১০ লাখ ছাড়িয়ে যায়। ২০২২ সালের প্রথম সপ্তাহে গড় সংক্রমণ ছিল ২১ লাখ ৬ হাজার ১১৮।

এএফপির আরেক পরিসংখ্যানে বলা হয়েছে, আফ্রিকার কয়েকটি দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয় ২০২১ সালের নভেম্বর মাসে। তখনকার সময়ের তুলনায় বর্তমান সংক্রমণ ২৭০% বেশি। তবে কমেছে মৃত্যুর হার। ২০২০ সালের অক্টোবর মাসে করোনাভাইরাসে যে পরিমাণ মানুষ মারা গিয়েছিল, তার থেকেও এখন মৃত্যুর হার কম। এ বছরের প্রথম সপ্তাহে গড় মৃত্যু ৬ হাজার ২৩৭।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ