পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, করোনার সংক্রমণ বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার।
রবিবার (৯ জানুয়ারি) ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের করোনা ভাইরাস প্রতিরোধক টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, করোনাভাইরাস বাড়লেও এখনই লকডাউনের কথা ভাবছে না সরকার। লকডাউন হলে অনেক সমস্যার সৃষ্টি হয়। টিকা সরবরাহ অব্যাহত রয়েছে। আরও ৩১ কোটি টিকা আমাদের লাইনআপে আছে।
রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে বিদেশি কূটনীতিকদের টিকার বুস্টার ডোজ কর্মসূচির উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, বিদেশি কূটনীতিকদের বুস্টার ডোজ টিকা দিতে পেরে আমরা আনন্দিত।











