মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যতদিন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন ততদিন দেশে ইসলামপরিপন্থী কোনো আইন পাশ করা হবে না।
শনিবার (৮ জানুয়ারি) দিনগত রাতে পিরোজপুরের নাজিরপুর উপজেলার জামিয়া আরাবিয়া সাতকাছেমিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এ কথা বলেন।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ হচ্ছে যেটাকে আমরা বলি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। সেখানে বই থাকবে। ইসলামের ইতিহাস পড়বেন, খোলাফায়ে রাশেদিনের ইতিহাস, খলিফাদের ইতিহাস, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। শুধু নামাজ পড়া নয়, সেখানে ঈমাম-মুয়াজ্জিনদের প্রশিক্ষণ হবে।
শ ম রেজাউল করিম বলেন, সারা দেশে পাঁচ শতাধিক মাদরাসায় ভবন বরাদ্দ হয়েছে। অনেক মাদরাসায় কাজ শুরু হয়ে গেছে। অতীতে কোনো মাদরাসা ভবন দেওয়া হতো না, শুধু স্কুল-কলেজে ভবন বরাদ্দ হতো।










