পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, গত ১২ বছরে দেশের বিশাল পরিবর্তন হয়েছে। আগে আমাদের না খেয়ে থাকতে হতো। এখন তিন বেলা ভাত খেতে পারি।
রবিবার (৯ জানুয়ারি) দুপুরে বি. বাড়িয়ার সরাইলে আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি-২০২২ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ক্ষুধা, দারিদ্র্য ও অশিক্ষা দূরীকরণ, সর্বত্র বিদ্যুতায়ন, সর্বোচ্চ সড়কপথ নির্মাণ, ঢাকা চট্টগ্রাম রেলের নির্মাণ, কর্ণফুলী টানেল নির্মাণ, পদ্মা সেতু নির্মাণ, আকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ, রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রতিস্থাপন হয়েছে শেখ হাসিনার কারণে। বিএনপি-জামাতের উন্নয়নের রেকর্ড নেই। তবে শেখ হাসিনার এই রেকর্ড আছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। তাকে হত্যা করতে পারলে দেশ শোষকদের হাতে চলে যাবে। আমাদের প্রয়োজন এখন শেখ হাসিনার শক্তিকে সুসংহত রাখা।











