spot_img
spot_img

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্বাহী পরিচালক হলেন পরিমল চন্দ্র চক্রবর্ত্তী

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) পদে পদোন্নতি পেয়েছেন প্রধান কার্যালয়ের ইইএফ ইউনিটের মহাব্যবস্থাপক (জিএম) পরিমল চন্দ্র চক্রবর্ত্তী।

রোববার (৯ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ জানুয়ারি এক আদেশে তিনি নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি পান।

১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন পরিমল চন্দ্র। প্রধান কার্যালয় ছাড়াও বাংলাদেশ ব্যাংক, বগুড়া এবং রংপুর কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ