spot_img

ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেন নাই; ২৪ ঘণ্টার মধ্যে টের পাবেন: নানক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ঘুঘু দেখেছেন, ফাঁদ দেখেন নাই। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সেটি টের পাবেন। যে আশায় আছেন সে আশায় গুড়ে বালি। আগামী ১৬ জানুয়ারির ভোটে সেলিনা হায়াৎ আইভী লক্ষাধিক ভোটে জয় লাভ করবে। ইনশা আল্লাহ।

রোববার (৯ জানুয়ারি) সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আওয়ামী লীগের এক সমাবেশে প্রতিপক্ষ তৈমূর আলম খন্দকারকে উদ্দেশ করে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন যোগ্য মানুষকে আবার মনোনয়ন দিয়েছেন। তিনি হলেন ডা. সেলিনা হায়াৎ আইভি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের এখানে পাঠিয়েছেন। আপনারা আইভীকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, আওয়ামী লীগ করবেন আর শেখ হাসিনার নির্দেশ মানবেন না সেটি হবে না। আগামী ১৬ তারিখের নির্বাচন আপনাদের জন্য অগ্নিপরীক্ষা। আজ নারায়ণগঞ্জের আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। সে ঐক্যবদ্ধ শক্তির প্রদর্শন করবেন ভোটের মাধ্যমে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ