spot_img

করোনার টিকা নিয়ে মুহিত বললেন ”কিছু তো টেরই পাইলাম না, নো ফিলিং অ্যাট অল”

করোনাভাইরাসের টিকা নিয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সকালে হুইল চেয়ারে করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে টিকা নিতে আসেন তিনি।

টিকা নেওয়ার পর ৮৬ বছর বয়সী মুহিত বলেন, কিছু তো টেরই পাইলাম না। নো ফিলিং অ্যাট অল। আগে যেসব ইনজেকশন নিতাম, সেগুলোতে যেমন যাতনা হত, তাও হয়নি।

এ সময় তিনি করোনাভাইরাস থেকে সুরক্ষা পেতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানান।

সাবেক এ অর্থমন্ত্রী বলেন, আপনারা সকলে ভ্যাকসিন নেন। এটা আপনার এবং আপনার পরিবারের জন্য প্রয়োজন, সমাজের জন্য প্রয়োজন। ৮৭ বছর বয়স…আমার শেষই হয়ে গেছে জীবন। আমি (টিকা) নিচ্ছি।

এদিন সাবেক অর্থমন্ত্রীর ছোট ভাই এ কে এ মুবিন, এএসএ মুইজ, বোন শাহলা খাতুন, শিপা হাফিজা, নাজিয়া খাতুন, রিও আজিজা, মুবিনের স্ত্রী লুলু মুবিন এবং মুহিতের পুত্রবধূ মানতাশা আহমেদও টিকা নিয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ