spot_img

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে পুলিশের অভিযানে আটক ৬৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ১২০ গ্রাম ৭৫ পুরিয়া হেরোইন, ৩৭ বোতল ফেন্সিডিল, ৬৬২০ পিস ইয়াবা, ১০ লি. দেশি মদ, ১১ বোতল ইসকুপ, ২০ টি নেশাজাতীয় ইনজেকশন ও ৩৪ কেজি ২২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ