spot_img

বাংলাদেশের মাটিতে বিএনপি আর কখনও ক্ষমতায় আসবে না: স্বপন

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, বাংলাদেশের মাটিতে আর কখনও বিএনপি ক্ষমতায় আসবে না। বিএনপি নামক রাজনৈতিক দলটি নিঃশেষ হয়ে যাবে। কারণ জনগণ কখনও তাদের সমর্থন করবে না।

আজ মঙ্গলবার (৯মার্চ) বিকালে নগরীর বাটার মোড়ে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, যাদের জন্ম খুনের মধ্য দিয়ে, যাদের চেতনার মধ্যে রক্ত, তারাই বঙ্গবন্ধুকে খুন করেছেন। জিয়াউর রহমান শুধু বঙ্গবন্ধুর খুনের সঙ্গেই নয়, কারাগারের অভ্যন্তরে জাতীয় চারনেতার হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন, তা দেখে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। একারণে আওয়ামী লীগের পক্ষে দেশের জনগণ। সম্প্রতি পৌরসভা নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দিয়েছেন।

আর এসব দেখে বিএনপি নেতারা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রতি বিষেদগার করছেন। তাকে হত্যার হুমকি দিচ্ছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ