spot_img

আরব আমিরাতের সাথে ৪ সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ

বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে সংযুক্ত আরব আমিরাতের সাথে চারটি সমঝোতা স্মারকে সই করেছে বাংলাদেশ।

মঙ্গলবার বিকেলে দুবাই এক্সিবিশন সেন্টারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের উপস্থিতিতে এসব সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

উচ্চশিক্ষা এবং বিজ্ঞান গবেষণায় সহযোগিতা; বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং এমিরেটস সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিস অ্যান্ড রিসার্চের (ইসিএসএসআর) মধ্যে সহযোগিতা বিনিময়; দুই দেশের ফরেইন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সহযোগিতা; বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) এবং দুবাই ইন্টারন্যাশনাল চেম্বারের মধ্যে সহযোগিতা বাড়াতে এসব সমঝোতায় পৌঁছেছে দুই দেশ।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানরা এসব সমঝোতা স্মারকে সই করেন। পরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের ব্রিফ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ