ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধারে সহায়তা করায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
যুদ্ধকবলিত দেশটিতে আটকাপড়া ভারতীয়দের উদ্ধারে ‘অপারেশন গঙ্গা’ পরিচালনা করা হয়। এই অভিযানে তারা নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে আনতে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছেন।
এ সময়ে ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি ও তিউনিশিয়ার নাগরিকদের উদ্ধার করা হয়েছে। অভিযানে ইউরোপীয় দেশটি থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে ভারত। আর পাকিস্তানি উদ্ধার হয়েছেন একজন
সূত্র : এনডিটিভি










