spot_img

কারসাজির মাধ্যমে বিএনপি জিনিসপত্রের দাম বাড়িয়েছে : হানিফ

কারসাজির মাধ্যমে বিএনপি জিনিসপত্রের দাম বাড়িয়ে দেশে সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, কারসাজির মাধ্যমে দ্রব্যের দাম বাড়িয়ে বিএনপি সংকট তৈরির অপচেষ্টা করছে। তাই কোথাও কোনো জিনিসের অতিরিক্ত মূল্য নিলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার বিকেলে কক্সবাজার জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

যার ভেতরে কোনো মানবতা নেই, তিনি কীভাবে মানবতার মা হন প্রশ্ন রেখে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির আমলে ২৬ হাজার নেতা-কর্মীকে হত্যাসহ নানাভাবে নির্যাতন চালিয়েছেন খালেদা জিয়া। তাই তিনি (খালেদা জিয়া) মানবতার মা হতে পারেন না। তিনি খুনির মা হতে পারেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ