spot_img

মানুষের অধিকার রক্ষায় ইসলামী শাসনের বিকল্প নেই: মাওলানা ইমতিয়াজ আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, স্বাধীনতার ৫২ বছরেও মানুষ অধিকার বঞ্চিত। ভোটের অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শাসনের বিকল্প নেই।

আজ বৃহস্পতিবার (৯ মার্চ) রাতে রাজধানীর মুগদা মান্ডা শেষ মাথায় আইএবি চত্বরে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের মুগদা থানা শাখা আয়োজিত থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নিত্যপণ্যের কষাঘাতে মানুষ অসহায় হয়ে পরছে। মাহে রমজানকে সামনে রেখে একদল মুনাফাখোর বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে জনগণকে শোষণ করছে। এ থেকে মুক্তি পেতে সকলকে ইসলামের সুমহান পতাকাতলে ফিরে আসতে হবে।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, নগর দক্ষিণের এসিস্ট্যান্ট সেক্রেটারি নুরুজ্জামান সরকার, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মাদ ইসমাইল হোসেন।

থানা সভাপতি হাজী হানিফ সিকদারের সভাপতিত্বে এবং সেক্রেটারি জানে আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন জতীয় ইমাম উলামা আইম্মা পরিষদের সভাপিত মুফতী মাসুম মাহমুদী, শিক্ষক ফোরামের সভাপতি ড. মাসুম রব্বানি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সভাপতি আবুল কাশেম, ছাত্র আন্দোলন সভাপতি ইভান ইসলাম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ