রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানস্থ সিদ্দিকবাজার এলাকার একটি বিল্ডিংয়ে ভয়াবহ বিস্ফোরণে ২২ জন নিহত ও দু’শতাধিক আহত হয়েছে। এ ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে আহতদের দেখতে ঢামেকে যান দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডা. শহিদুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব এম এইচ মোস্তফাসহ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন থানা
নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের আশু সুস্থতা কামনা করেন।
নেতৃবৃন্দ বলেন, বিস্ফোরণ ঘটনার কারণ উদঘাটন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। নিহতদের পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং এ ভয়াবহ ঘটনায় যারা গুরুতর আহত হয়েছে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।










