spot_img
spot_img

কাসসামের মুখোমুখি হামলায় ইসরাইলের ৬ সেনা নিহত

দখলকৃত ফিলিস্তিনের খান ইউনুসে ৬ ইসরাইলী সেনাকে হত্যা করেছে ফিলিস্তিন স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন কাসসাম বিগ্রেড।

শুক্রবার (৮ মার্চ) এক বিবৃতিতে একথা জানায় ফিলিস্তিন স্বাধীনতাকামীদের নেতৃত্ব দেওয়া ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

বিবৃতিতে বলা হয়, খান ইউনুসের উত্তরে হাম্মাদ টাউনে ৬ সদস্যের এক ইসরাইলী পদাতিক বাহিনীকে অ্যাম্বুশ করেছে কাসসামের মুজাহিদীন। তাদের সাথে মুজাহিদীনদের জিরো পয়েন্টে একদম মুখোমুখি সংঘর্ষ হয় এবং আল্লাহর রহমতে সকলকে হত্যা করতে সক্ষম হয়।

উল্লেখ্য, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের বিভিন্ন দেশের প্রত্যক্ষ সহায়তায় দখলকৃত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ৫ মাসের অধিক সময় ধরে গণহত্যা ও জাতি নিধনযজ্ঞ পরিচালনা করে আসছে বিশ্ব মানবতার শত্রু ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

নারী-শিশু সহ এখন পর্যন্ত ৩০ হাজার ৮৭৮ জন বেসামরিক ফিলিস্তিনিকে হত্যা ও ৭২ হাজার ৪০২ জনকে আহত করেছে আত্মরক্ষার নামে গণহত্যা পরিচালনা করা অবৈধ রাষ্ট্রটি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ