spot_img
spot_img

গাজ্জায় নেতানিয়াহুর বর্বরতাকে পূর্ণ সমর্থন জানালো ট্রাম্প

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বর্বর হামলার প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ট্রাম্প।

তিনি বলেন, “আমি যদি হোয়াইট হাউসে ফিরে যাই, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই ইসরাইলের পাশে থাকবে। এতে কোন দ্বিধা দ্বন্দ্ব নেই।”

প্রসঙ্গত, গাজ্জায় যুদ্ধ বিরতির জন্য আন্তর্জাতিক বিশ্ব থেকে চাপ বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। আর ঠিক এমন সময়ই এমন তির্যক মন্তব্য এসেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সদ্য রিপাবলিকান প্রার্থী হাওয়া ট্রাম্পের কাছ থেকে।

গাজ্জায় ইসরাইলের বর্বর অভিযানের কৌশল সমর্থন করেন কিনা সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আপনাকে আগে সমস্যাটা শেষ করতে হবে।”

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img

সর্বশেষ