ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল প্রতিষ্ঠার অন্যতম কারিগর ও বিংশ শতাব্দীর প্রথম দিকের ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোরের একটি বিখ্যাত অংকনচিত্র ছুরি দিয়ে কেটে কয়েক টুকরো করেছেন যুক্তরাজ্যের একজন ফিলিস্তিনি সমর্থক।
শুক্রবার (৮ মার্চ) ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওটিতে দেখা যায়, সর্বপ্রথম দেয়ালে ঝোলানো বেলফোরের চিত্রটিতে লাল রং স্প্রে করছে ফিলিস্তিনি পন্থী নারী। পরবর্তীতে তিনি একটি ছুরি দিয়ে চিত্রটি কেটে কয়েক টুকরোতে পরিণত করেন।
উল্লেখ্য, ১৯১৭ সালের ২ নভেম্বর, তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস আর্থার বেলফোর ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিদের জন্য কথিত আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্রিটেনের অবস্থানের কথা ঘোষণা করেন। যা ইতিহাসে ‘বেলফোর ঘোষণা’ নামে পরিচিত। এই ঘোষণাকে ফিলিস্তিনিদের দুর্ভোগের সূচনা হিসেবে গণ্য করা হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর











