spot_img

দেশের মানুষের কষ্ট উপলব্ধি না করে মন্ত্রীরা জনগণের সাথে উপহাস করছে: মাওলানা গাজী আতাউর

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, দেশের মানুষ কতটা কষ্টের মধ্যে আছে তা উপলব্ধি করে না সরকারের মন্ত্রীরা জনগণের জীবনযাপন ও খাবার নিয়ে উপহাস করে বক্তব্য দিচ্ছে। ক্ষমতার মোহে অন্ধ হয়ে তারা বলে ইফতারিতে খেজুর বাদ দিয়ে বরই খাবেন, কাঁঠাল দিয়ে বার্গার বানিয়ে খাবেন। জনগণের সাথে ঠাট্টা, মশকরা ও উপহাস করা বন্ধ করম্নন। লজ্জা থাকলে অবিলম্বে এসব অর্বাচীন মন্ত্রিদের জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করা উচিৎ।

শুক্রবার (৯ মার্চ) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নবাগত সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নিত্যপণ্যের অগ্নিমূল্যে জনগণ দিশেহারা। দেশের মানুষ আজ বড় অসহায়। পৃথিবীর মুসলিম রাষ্ট্র গুলোতে রমজানে সবকিছুর দাম কমিয়ে দেওয়া হয় অথচ বাংলাদেশে তার পুরোই উল্টো চিত্র দেখায় যায়। এখন মৌসুমের সময়ে পেঁয়াজ ১২০ টাকায় কিনতে হচ্ছে, ২০ টাকার আলু ৫০ টাকা দিয়ে কিনতে বাধ্য হচ্ছে। ফলে অসহায় দরিদ্র মানুষ কি দিয়ে ইফতার করবে, কি দিয়ে সেহরি করবে এ নিয়ে বিপাকে আছে।

তিনি বলেন, এরমধ্যে আবার শুরু হয়েছে আগুনের ভয়াবহতা। এতদিন অগ্নিকান্ড বন্ধ থাকলেও রমজানকে সামনে রেখে একের পর এক রেস্তোঁরা, চিনির গোডাউন, বিভিন্ন ভবন আগুনে পুড়ে যাচ্ছে। এসবের পিছনে কোনো রহস্য ও ষড়যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। আমাদের দেশে এমন চরিত্রের লোক শাসন ক্ষমতায় বসে রয়েছে যারা জনগণের রক্ত চুষে নেওয়ার জন্য সদা তৎপর। তারা রমজানে মানুষকে আরও কিভাবে শোষন করা যায় সেই পায়তারা করছে।

তিনি আরও বলেন, রমজানের শুরুতেই খাদ্য সামগ্রীর দাম কমিয়ে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকারের আরও তৎপর হওয়া উচিৎ ছিলো অথচ সরকার জনগণের কথা চিন্তা না করে ক্ষমতাকে কুক্ষিগত করতেই ব্যস্ত রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আদর্শবাদী, মানবতাবাদী, গণমুখী ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে দেশের মানুষের জন্য কাজ ও সংগ্রাম করে যাচ্ছে। সমাজের বঞ্চিত, অবহেলিত ও অসহায় মানুষের কষ্ট লাঘবে নিজেদের সামর্থ্যের আলোকে সহযোগিতা ও সেবা কার্যক্রম নিয়ে তাদের পাশে আছে ও থাকবে। যা দেশবাসী প্রত্যক্ষ করছে এবং স্বীকৃতি দিতেও বাধ্য হচ্ছে। তিনি সমাজের বিত্তশালী ও সামর্থ্যবানদের সমাজের এসব অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ