পবিত্র মাহে রমজান উপলক্ষে সিরাত প্রতিযোগিতার আয়োজন করেছে মারকাযুর রাশাদ দাওয়াহ টিম।
সম্প্রতি চট্টগ্রামের হালিশহরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মারকাযুর রাশাদ কর্তৃপক্ষ জানায়, তাদের পরিচালক ও বিশিষ্ট দাঈ মুফতী ওসমান সাদেকের তত্বাবধানে গত ৬ ফেব্রুয়ারি সীরাত প্রতিযোগিতার আয়োজন করে মারকাযুর রাশাদ দাওয়াহ টিম। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহণে বাদ জুম’আ থেকে প্রতিযোগিতা শুরু হয়। সীরাত চর্চায় উৎসাহিত করতে সকলের জন্য পুরস্কারের ব্যবস্থাও রাখা হয়। নসিহতমূলক আলোচনা ও দোয়ার মাধ্যমে প্রতিযোগিতার সমাপ্তি হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক ও বাইতুল মোশাররফ জামে মসজিদের খতিব মুফতী ওসমান সাদেক এই প্রসঙ্গে বলেন, কিশোর, তরুণ ও যুব সমাজের মাঝে উত্তম আদর্শ ছড়িয়ে দিতে সীরাতে রাসূলের কোনো বিকল্প নেই। তাই সীরাত চর্চাকে বেগবান করতে ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছড়িয়ে দিতে সীরাত প্রতিযোগিতার আয়োজন করে আমাদের দাওয়াহ টিম। আশা করছি, আমাদের উদ্যোগ আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখবে।
এছাড়া নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আইডল হিসাবে গ্রহণ করা ঈমানের দাবী বলে উল্লেখ করে তিনি। স্কুল-কলেজের প্রতিটি শিক্ষার্থীকে সীরাতের সাথে সম্পৃক্ত করা সময়ের অপরিহার্য বাস্তবতা বলেও জানান










