শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দেড় ঘন্টার জন্য মুলতবি ইমরানের খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের অভিবেশন

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে ভোট দিতে স্পিকার আসাদ কায়সারের সভাপতিত্বে জাতীয় পরিষদের বৈঠক দেশটির সময় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।

পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত ও অনুবাদের মাধ্যমে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। এরপর নাত তেলাওয়াত ও দেশটির জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের আজকের ৬ দফা কার্যসূচির চতুর্থ স্থানে রয়েছে অনাস্থা প্রস্তাব।

সংসদে বিরোধী দলীয় নেতা শাহবাজ শরীফ বলেন, সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছে এবং স্পিকারের উচিত এই আদেশের অধীনে ব্যবস্থা নেওয়া। সংসদ আজ সাংবিধানিক ও আইনগতভাবে নির্বাচিতদের পরাজিত করতে যাচ্ছে এবং আদালতের আদেশ লঙ্ঘন হতে দেবে না।

এদিকে পাক জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার বলেছেন, তিনি আদালতের সিদ্ধান্ত মেনে নেবেন। সংসদ সংবিধান অনুযায়ী পরিচালিত হবে এবং আদালতের আদেশ অনুযায়ী সংসদ চলবে।

স্পিকার বলেন, সরকারকে অপসারণে বিদেশি ষড়যন্ত্র নিয়েও আলোচনা হবে। জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের আন্তর্জাতিক ষড়যন্ত্রের কথাও আলোড়ন সৃষ্টি করে।

শাহবাজ শরিফের বক্তব্যের জবাব দিতে শাহ মেহমুদ কোরেশিকে নির্দেশ দেন স্পিকার।

এরপর সংসদে বক্তব্য রাখতে গিয়ে শাহ মেহমুদ কুরেশি বলেন, বিরোধীদলীয় নেতা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কথা বলেছেন, আমি স্বীকার করছি সংবিধানের প্রতি অনাস্থার সুযোগ রয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ