spot_img
spot_img

করোনা: বিশ্বজুড়ে মৃত্যু ৯৩, শনাক্ত প্রায় ৪২ হাজার

গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৮ লাখ ৩৭ হাজার ৬৩২ জনে। একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ৮০৫ জন। এর ফলে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ ২৩ হাজার ৫৬৯ জনে।

রোববার (৯ এপ্রিল) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৯৪৩ জন এবং মারা গেছেন ৪ জন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯৫৫ জন এবং মারা গেছেন ৩৭ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ