spot_img
spot_img

পুনরায় বিদ্যুৎ রপ্তানি করতে যাচ্ছে ইউক্রেন

গত ছয় মাসের মধ্যে প্রথমবারের মতো বিদ্যুৎ রপ্তানি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এতে রুশ আক্রমণের মধ্যে আবারও দেশটির জ্বালানি অবকাঠামো ঘুরে দাঁড়াচ্ছে।

গতকাল শনিবার (৮ এপ্রিল) ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে ইউক্রেনের জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেঙ্কো বিদ্যুৎ রপ্তানি অনুমোদনের একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রী বলেন, সিস্টেমটি প্রায় দুই মাস ধরে অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদন করছে।

তিনি আরও বলেন, সবচেয়ে কঠিন সময় শীত কেটে গেছে। আমাদের পরবর্তী ধাপ হচ্ছে বিদ্যুৎ রপ্তানি শুরু করা। এই রপ্তানি আয় আমাদের ধ্বংস ও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ অবকাঠামোগুলো পুনর্গঠনের জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা করবে।

এসময় তিনি বিদ্যুৎ ব্যবস্থা পুনরুদ্ধারের জন্য ইঞ্জিনিয়ার ও আন্তর্জাতিক অংশীদারদের প্রশংসা করেন।

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ