spot_img
spot_img

শপথ ভঙ্গের বিষয়ে কোনো মন্তব্য করতে চান না সিইসি

সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম বিতরণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন মন্তব্যের বিপরীতে কোনো মন্তব্য করতে রাজি হননি সিইসি এ এম এম নাসির উদ্দিন।

তিনি বলেন, বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন (সাব-জুডিস) এবং জাতীয় সংসদের আলোচনা নিয়ে মন্তব্য করা তার শোভা পায় না।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমালোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সিইসি নাসির উদ্দিন বলেন, এগুলো নিয়ে মামলা হয়েছে। বিষয়টি এখন সাব-জুডিস ম্যাটার (বিচারাধীন)। আদালত ও সংসদের আলোচনা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ