spot_img

মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এদেশের জনগণ অতীতে অনেক প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট দুর্যোগ শেখ হাসিনার নেতৃত্বে সফলতার সঙ্গে মোকাবেলা করেছে। এই মহামারি থেকে রক্ষা পেতে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। চলমান করোনা দুর্যোগও শেখ হাসিনার নেতৃত্বে সফলভাবে মোকাবেলা করতে সক্ষম হবে বাংলাদেশ।

রোববার (৯ মে) সকালে রাজধানীর আইডিইবি ভবনে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ আয়োজিত “মুজিববর্ষ ও কোভিড ১৯ মোকাবিলায় করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্যকালে

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে যার যার অবস্থানে থেকে ঈদ উৎযাপন করে এই প্রাণঘাতী করোনাকে প্রতিরোধ করাই এখন একমাত্র অবলম্বন বলে মনে করেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, শনিবারও ভারতে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল। ভারত এখন করোনার তাণ্ডবে লণ্ডভণ্ড। অক্সিজেন উৎপাদনে বিখ্যাত দেশ হওয়া সত্বেও ভারত আজ চরম সংকটে অক্সিজেনের জন্য। সেখানে হাহাকার লেগেই আছে, ফুটপাতও এখন ভারতের শ্মশানঘাটে পরিণত হয়েছে। এমতাবস্থায় ভারত থেকে বিপজ্জনক বার্তা পাচ্ছে বাংলাদেশ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ