spot_img
spot_img

গাজায় বিমান হামলা চালিয়ে ১২ জনকে হত্যা করল ইসরাইল; হামাসের হুঁশিয়ারি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ১২ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

সোমবার (৮ মে) গভীর রাতে চালানো ওই হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

ইসরাইলী বাহিনীর দাবি, তারা ফিলিস্তিনের ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

ইসলামিক জিহাদ আন্দোলনের (পিআইজে) বলেছে, ইসরাইলী হামলায় তাদের তিন নেতা—জিহাদ আল-ঘান্নাম, খলিল আল-বাহতিনি ও তারিক উজ আল-দীন শহীদ হয়েছেন। সেই সাথে হামলায় শহীদ হয়েছেন তাদের স্ত্রী-সন্তানেরাও।

ইহুদিবাদী ইসরাইলের ৪০টি যুদ্ধবিমান ও ড্রোন হামলায় অংশ নেয়। ইসরাইলী বাহিনী বলেছে, গাজার অন্তত ১০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। হামলার আগে অবরুদ্ধ গাজা উপত্যকার দুটি প্রবেশপথ বন্ধ করে দেয় ইসরাইলী বাহিনী।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ