spot_img

আওয়ামী লীগ গদি ধরে রাখতে বেপরোয়া : মির্জা ফখরুল

আওয়ামী লীগ সরকার গদি ধরে রাখতে বেপরোয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, হাইকোর্ট থেকে জামিনে থাকা বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের ১০ নেতাকর্মীকে অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গায়েবি মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনা প্রমাণ করে কীভাবে বিচারবিভাগকে দখল করছে আওয়ামী লীগ সরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার জোর করে নিজেদের গদি ধরে রাখতে আদালতকে দিয়ে বিএনপি নেতাদের জামিন নামঞ্জুর এবং কারাগারে প্রেরণ করতে বেপরোয়া ও বেসামাল হয়ে উঠেছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে এভাবে গ্রেপ্তার ও নির্যাতন চালিয়ে আন্দোলন-সংগ্রামকে দমন করা যাবে না। বরং সরকারের এ ধরনের উন্মত্ত আচরণে বিএনপি নেতাকর্মীরা হতাশ না হয়ে আরও বেশি বলীয়ান হয়ে জনগণকে সঙ্গে নিয়ে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ