spot_img
spot_img

হত্যাকাণ্ডের জন্য ইহুদিবাদী ইসরাইলকে মূল্য দিতে হবে : ইসমাইল হানিয়া

ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়ে ১২ জন ফিলিস্তিনিকে শহীদ করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। এই ব্যাপারে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে ইসলামি জিহাদ আন্দোলনের যে সমস্ত কমান্ডারকে হত্যা করেছে তার জন্য মূল্য দিতে হবে।

সোমবার (৮ মে) গভীর রাতে চালানো ওই হামলায় আহত হয়েছেন অন্তত ২০ জন।

তিনি বলেন, প্রতিরোধ আন্দোলনের কমান্ডারদেরকে হত্যা করে দখলদার ইসরাইল তার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না বরং আরো বেশি প্রতিরোধ যুদ্ধের মুখে পড়বে।

গত সপ্তাহে ইসরাইলের কারাগারে জিহাদ আন্দোলনের অন্যতম নেতা খাদের আদনান দীর্ঘ ৮৭ দিন অনশন করে শহীদ হন। এর প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসলামি জিহাদ আন্দোলন ইসরাইল অভিমুখে প্রায় ১০০ রকেট ছোঁড়ে। এরপর ইসরাইল আজ এই হত্যাকাণ্ড চালালো।

ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলায় ইসলামি জিহাদ আন্দোলনের তিন শীর্ষ কমান্ডার ও তাদের পরিবারের সদস্যরা শহীদ হন। আজকের হামলায় মোট ১৩ জন ফিলিস্তিনি শহীদ এবং বিশ জন আহত হয়েছেন। গাজার রাফা এবং খান ইউনুস শহরে এসব হামলা চালানো হয়।

সূত্র : পার্সটুৃডে

spot_img
spot_img
spot_img

সর্বশেষ