দলীয় শৃঙ্খলা ফেরানো, সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা এবং নেতাকর্মীদের উদ্দেশে কঠোর বার্তা দিতে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৯ মে) দুপুর ১২টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
বিএনপি নেতারা জানান, বৈঠকে জেলা ও মহানগর নেতাদের পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ শীর্ষ নেতারা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক পদক্ষেপ তৃণমূল নেতাদের সামনে তুলে ধরবেন।











