spot_img
spot_img

নেজামে ইসলাম পার্টির আমীর মাওলানা সরওয়ারের জানাজা সম্পন্ন

বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির আমীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর ও চট্টগ্রাম লোহাগাড়া পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা সরওয়ার কামাল আজিজীর জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।

আজ শনিবার (৯ মে) বাদ যোহর চট্টগ্রাম লোহাগাড়া পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসায় চট্টগ্রাম নানুপুর ওবায়দিয়া মাদরাসার শায়খুল হাদীস মাওলানা কুতুব উদ্দিন নানুপুরীর ইমামতিতে জানাজা সম্পন্ন হয়।

মাওলানা সরওয়ারের জানাজায় অংশ নেন, সাবেক ধর্ম উপদেষ্টা ড.আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির নির্বাহী আমীর মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মহাসচিব মুফতী মুসা বিন ইযহার, নায়েবে আমীর আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেম জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শামসুল ইসলাম,পটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জাকারিয়া আজহারী, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সাইয়্যেদ নোমান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্নমহাসচিব মাওলানা মীর ইদ্রিস, চট্টগ্রাম -১৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সারা দেশ থেকে আগত হাজার হাজার মুসল্লী।

রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক, ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শূরার সিদ্ধান্তে তিনি দলটির আমির নির্বাচিত হন। আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ