spot_img
spot_img

কোনো ধর্মকে টার্গেট করে ক্ষতি না করার বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানাবো: জামায়াত আমীর

জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো ধর্ম-বর্ণ বা গোত্রকে টার্গেট করে কারও কোন ক্ষতিসাধন যেন না করা হয় সে বিষয়ে ভারত সরকারকে আহ্বান জানানো হবে।

শনিবার (৯ মে) জাপান সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জামায়াত আমীর বলেন, ভারতের সংবিধান ধর্মনিরপেক্ষ হওয়ায় সেখানে ইসলাম ধর্মকে আলাদাভাবে চিহ্নিত করা উচিত নয়। এছাড়া কোনো ধর্ম-বর্ণ বা গোষ্ঠীকে টার্গেট করে যেন ক্ষতিসাধন না করা হয় সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হবে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গসহ পৃথিবীর যেকোনো জায়গায় যদি নিরীহ মানবগোষ্ঠীর উপর জুলুম করা হয় আমরা তার বিপক্ষে। মজলুম যেখানে আছে, আমরা সবসময় সেই মজলুমের পক্ষেই থাকবো।

এছাড়া জাপানে আটদিনের সফরে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টারসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানান জামায়াত আমীর।

তিনি বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া স্কিল ডেভেলপমেন্ট, নগর অবকাঠামো উন্নয়ন এবং ভূমিকম্প মোকাবিলা নিয়েও আলোচনা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ