spot_img
spot_img

ভারতে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩০

ভারতের উত্তরপ্রদেশের কানপুর শহরে একটি মিনিবাসের সঙ্গে টেম্পোর সংঘর্ষে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন।

মঙ্গলবার (৮ জুন) রাতে উত্তরপ্রদেশের কানপুরের কাছে সাচেন্দিতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় রাই হাসপাতালে। তাদের মধ্যে কয়েকজনকে কানপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

কানপুর রেঞ্জ পুলিশের মহাপরিদর্শক মোহিত আগারওয়াল বলেন, সাচেন্দির কাছে কিসান নগর এলাকাতে একটি টেম্পোর সঙ্গে মিনিবাসের সংঘর্ষ হয়। দ্রুত গতিতে আসা বাসটি ধাক্কা মারে টেম্পোতে। এর জেরে দু’টি গাড়িই উল্টে যায়।

তিনি জানান, বাসটি লখনৌ থেকে দিল্লি যাচ্ছিল। টেম্পোতে ছিলেন স্থানীয় একটি কারখানার শ্রমিকরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ