spot_img

আজ থেকে চলবে আরও ১৯ জোড়া ট্রেন

করোনাভাইরাস পরিস্থিতিতে সংক্রমণ রোধে দীর্ঘ বিরতির পর গত ২৪ মে থেকে যাত্রীবাহী ট্রেন চালু করে বাংলাদেশ রেলওয়ে। তবে প্রথম পর্যায় ২৮ জোড়া আন্ত নগর ও ৯ জোড়া কমিউটার ট্রেন চলাচল শুরু করলেও আজ বুধবার (৯ জুন) থেকে আরও ১০ জোড়া আন্ত নগর ও আরও ৯ জোড়া কমিউটার ট্রেন বহরে যুক্ত হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, লকডাউনের কারণে গত ৫ এপ্রিল সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ২৪ মে থেকে আসনের অর্ধেক যাত্রী নিয়ে ২৪ জোড়া আন্ত নগর এবং ৯ জোড়া মেইল ও লোকাল ট্রেন চলছে। বর্তমানে আন্ত নগর ট্রেনের সব টিকিট অনলাইন ও অ্যাপে বিক্রি হচ্ছে। মঙ্গলবার (৮ জুন) অর্ধেক টিকিট স্টেশনের কাউন্টার থেকে বিক্রি হচ্ছে।

যেসব আন্ত নগর ট্রেন আজ থেকে চলছে সেগুলো হলো ঢাকা-ময়মনসিংহ-তারাকান্দার ‘অগ্নিবীণা এক্সপ্রেস’, ঢাকা-সিলেটের ‘জয়ন্তিকা/উপবন এক্সপ্রেস’, চট্টগ্রাম-সিলেটের ‘পাহাড়িকা/উদয়ন এক্সপ্রেস’, রাজশাহী-চিলাহাটির ‘বরেন্দ্র এক্সপ্রেস’, খুলনা-চিলাহাটির ‘সীমান্ত এক্সপ্রেস’, ঢাকা-কুড়িগ্রামের ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’, পঞ্চগড়-ঢাকার ‘পঞ্চগড় এক্সপ্রেস’ এবং পঞ্চগড়-রাজশাহীর ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’।

যে ১০ জোড়া মেইল ও কমিউটার চালু হচ্ছে ঢাকা/চট্টগ্রাম মেইল, সুরমা মেইল, তিতাস কমিউটার, দেওয়ানগঞ্জ কমিউটার, ময়মনসিংহ এক্সপ্রেস, মহুয়া কমিউটার, রাজবাড়ী এক্সপ্রেস, বিরল কমিউটার, বগুড়া কমিউটার এবং কলেজ ট্রেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ