ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সামরিক কারাগারে দেশটির একজন গোয়েন্দা কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। এ মৃত্যুর ব্যাপারে তার পরিবারের লোকজনকে কোন তথ্য জানাচ্ছে না তেলআবিব।
এতে নিহত ওই গোয়েন্দা কর্মকর্তার পরিবারের লোকজন ইসরাইলি সরকারের উপর প্রচণ্ডভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছে। তারা বলছে, সরকার কতদূর পৌঁছেছে যে তারা তাদের কাছে এবং জনগণের কাছে এইসব তথ্য গোপন করেছে।
নিহত কর্মকর্তার পরিবারের লোকজন জানায়, ২০১৮ সাল থেকে এই পর্যন্ত সামাজিক যোগাযোগের মাধ্যমে দেওয়া ওই নিহত কর্মকর্তার সমস্ত পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে।
ইসরাইলের ইংরেজি পত্রিকা দৈনিক হারেৎজ জানায়, কারাগারে নিহত একজন কর্মকর্তার লাশ উধাও করে দেওয়ার প্রচেষ্টার বিরুদ্ধে ক্ষোভ সৃষ্টি হয়েছে। নিহত গোয়েন্দা এক আত্মীয় দৈনিক হারেৎজকে বলেন, আমরা কিছুই জানতে পারি নি। প্রকৃতপক্ষে কী ঘটেছে আজ পর্যন্ত আমাদের কাছে কেউ তা ব্যাখ্যা করে বলে নি।












