spot_img
spot_img

চীনে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যু

চীনে ভারী বর্ষণে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, নিখোঁজ রয়েছেন আরও তিন জন। এতে ২ হাজার ৭০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এনডিটিভি এমনটি জানিয়েছে।

হুনানের প্রাদেশিক কর্মকর্তা লি দাজিয়ান বলেছেন, ভারী বর্ষণের কারণে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া, এখনো তিন জন নিখোঁজ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হুনান প্রদেশে গত ১ জুন থেকে ভারী বর্ষণ শুরু হয়েছে। এতে এখন পর্যন্ত প্রদেশটির ওই অঞ্চল থেকে ২ লাখ ৮৬ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ