spot_img
spot_img

বিজেপি নেতাদের ইসলাম অবমাননার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে মালয়েশিয়া

মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা রা:-এর প্রতি ভারতীয়
হিন্দুত্ববাদী ক্ষমতাসীন বিজেপি নেতাদের কটূক্তির বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া

বুধবার (৮ জুন) কুয়ালালামপুরের পুত্রাজায়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক টুইটে এ তথ্য জানানো হয়।

দলের নেতৃবৃন্দের অবমাননাকর উক্তির প্রতিবাদ ও নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বময়। এবার ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ওই ঘটনার তীব্র নিন্দা জানাল মালয়েশিয়ার সরকার।

জানা যায়, মালয়েশিয়ায় নিযুক্ত ভারতের হাই কমিশনারকে তলব করে এই বিষয়ে সরকারের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে।

ইতোমধ্যে এ বিষয়টিকে ঘিরে তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, ইরান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, ইরাক, লিবিয়া, আফগানিস্তান, পাকিস্তান, তুরস্কসহ অন্য মুসলিম দেশগুলো।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ