হঠাৎ আরব আমিরাত সফরে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট।
আজ বৃহস্পতিবার (৯ জুন) বেনেটের এর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ইসরায়েলের প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। তবে এসব আলোচনায় সম্ভবত ইসলামি প্রজাতন্ত্র ইরান শীর্ষ এজেন্ডা হিসেবে থাকবে।
সূত্র : আল-জাজিরা।











