spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী পুলিশি অভিযানে আটক ৩৯

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (৮ জুলাই) সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ডিএমপি জানায়, এ সময় আটকদের কাছ থেকে ১৬ হাজার ১৯০ পিস ইয়াবা, ২ কেজি ৭০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। আটকদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৪টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ