spot_img
spot_imgspot_img

বিক্ষোভকারীদের ভয়ে বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

বিক্ষোভকারীদের আন্দোলনের মুখে টিকতে না পেরে এবার বাসভবন ছেড়ে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেডিসেন্ট গোতাবায়া রাজাপক্ষ ।

শনিবার (৮ জুলাই) রাজধানী কলম্বোর বাড়ি থেকে তিনি বেরিয়ে গেছেন। দেশটির শীর্ষ সামরিকবাহিনীর একটি উচ্চপর্যায় থেকে বিষয়টি বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করা হয়েছে।

শ্রীলঙ্কার বেসরকারি সম্প্রচারমাধ্যম সিরাসা টিভিতে প্রচারিত ফুটেজে দেখা গেছে, এক সময়ে কঠোর নিরাপত্তা বেষ্টিত বাড়িটিতে ঢুকে পড়ছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা।

নিত্যপ্রয়োজনী দ্রব্যমূল্যে দাম বৃদ্ধিসহ বৈদেশিক ঋণে জর্জরিত শ্রীলঙ্কা। দেশটির প্রায় দুই কোটি ২০ লাখ মানুষ মুদ্রাস্ফীতি আর দীর্ঘ সময়ের লোডশেডিংয়ের কবলে পড়েছে। রাজাপাকসের পদত্যাগের দাবিতে তার কার্যালয়ের বাইরে কয়েক মাস ধরে তাঁবু খাটিয়ে বিক্ষোভ করছে সরকারবিরোধীরা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ