স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে জনসাধারণের ক্রমবর্ধমান তীব্র ক্ষোভের মাঝে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের বাসভবনে ঢুকে পড়েছেন হাজার হাজার বিক্ষোভকারী। পূর্ব-ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের হাজার হাজার মানুষ শনিবার রাজধানী কলম্বোতে জড়ো হন। পরে পুলিশের সাথে সংঘর্ষের পর তারা প্রেসিডেন্ট গোতাবায়ার সরকারি বাসভবনে ঢুকে পড়েন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, শত শত বিক্ষোভকারী প্রেসিডেন্ট গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়েছেন। তারা বাড়ির ছাদে, বাগানে শ্রীলঙ্কার পতাকা টাঙিয়ে দিয়েছেন।
একটি ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের সুইমিং পুলে নেমে সাঁতার কাটছেন।
📸 Protesters cool down in President’s swimming pool after storming his official residence in Fort. pic.twitter.com/jROaa4NDWy
— NewsWire 🇱🇰 (@NewsWireLK) July 9, 2022
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে, গোয়েন্দাদের এমন তথ্য পাওয়ার পর শুক্রবার প্রেসিডেন্ট ভবন থেকে পালিয়ে যান গোতাবায়া রাজাপক্ষ।
সূত্র: এনডিটিভি, শ্রীলঙ্কা মিরর











