spot_img

ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ইতোমধ্যেই জয়ী হয়েছে: ট্রাম্প

ইরানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা করে, তাহলে আমেরিকা তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা হামলা চালাবে। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, এখন থেকে এটাই হবে নিয়ম, ইরান যতটা হামলা করবে, আমেরিকা তার ২০ গুণ বেশি জোরালোভাবে পাল্টা আঘাত করবে। একই সঙ্গে সংঘাত ও উত্তেজনার অবসানে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা ‘সময়ের অপচয়’ বলেও মন্তব্য করেন তিনি।

তার দাবি, ইরান চুক্তির যোগ্য কি না, তা নিয়েই তার সন্দেহ রয়েছে।

স্থানীয় সময় বুধবার (৮ জুলাই) রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসবল দাবি করেন।

এ সময় তিনি আবারও দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ইতোমধ্যেই জয়ী হয়েছে।

ট্রাম্প বলেন, ‘ইরানের হাতে খুব বেশি কিছু অবশিষ্ট নেই। তারা একটি চুক্তি করতে চায়। কিন্তু তারা চুক্তির যোগ্য কি না, কিংবা চুক্তি মেনে চলবে কি না, তা নিয়ে আমার সন্দেহ আছে।’

ইরান যদি সত্যিই চুক্তি করতে চায়, তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে তারা কিছুটা উন্মাদ। তাদের আচরণও তেমনই মনে হচ্ছে। তারা কিছুটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তারা খুব করেই একটি চুক্তি করতে চায়।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ওপর খুব কঠোর হামলা চালিয়েছি। তারা যতবার আমাদের ওপর হামলা চালাবে, আমরা তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালাব।’

আমেরিকা কি আবারও ইরানে পূর্ণমাত্রার সামরিক সংঘাতে জড়াচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি জানি না। আমাদের জয়ের অনেক উপায় আছে। তবে সামরিকভাবে আমরা ইতোমধ্যেই জয়ী হয়েছি।’

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ