spot_img

ইরান চুক্তি করার জন্য যোগাযোগ করেছে, দাবি ট্রাম্পের

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান কিছুক্ষণ আগে যোগাযোগ করেছে এবং তারা খুবই আগ্রহের সঙ্গে একটি চুক্তি করতে চায়।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প বলেন, ‘তারা চুক্তি করতে অনেক আগ্রহী। তবে আমি জানি না, তারা আদৌ চুক্তির যোগ্য কি না। আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, তারা চুক্তি মেনে চলবে কি না।’

এ সময় একজন সাংবাদিক জানতে চান, যদি ইরান সত্যিই চুক্তি করতে চায়, তাহলে তারা কেন বাণিজ্যিক জাহাজে হামলা চালাবে?

জবাবে ট্রাম্প বলেন, ‘তারা কিছুটা অগোছালো এবং নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তবে তারা মরিয়া হয়ে একটি চুক্তি করতে চায়।’

ট্রাম্প আরও সতর্ক করে বলেন, ইরান যদি আমেরিকার কোনো লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তাহলে আমেরিকা তার জবাবে ২০ গুণ বেশি শক্তি দিয়ে পাল্টা আঘাত করবে।

তবে তিনি বলেন, পরিস্থিতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বা দুই পক্ষের মধ্যে পূর্ণাঙ্গভাবে আলোচনা আবার শুরু হবে কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।

এর আগে ট্রাম্প অভিযোগ করে বলেন, তেহরান বারবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করছে এবং এ নিয়ে তিনি ‘মোটেও সন্তুষ্ট নন’।

তার দাবি, ইরান জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

তিনি দেশটিকে গত প্রায় পাঁচ দশক ধরে ‘মধ্যপ্রাচ্যের দাদাগিরি করা রাষ্ট্র’ বলেও আখ্যা দেন।

ট্রাম্প বলেন, ‘আমি মনে করি না, ইরানের সঙ্গে এই চুক্তি টিকবে।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ