ইরানের বিরুদ্ধে কোনও সামরিক হামলায় অংশ নেবে না ইতালি বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
তিনি বলেন, ইরানের সংঘাত শুরুর পর থেকেই আমাদের অবস্থান খুবই পরিষ্কার। আমরা ইরানের বিরুদ্ধে কোনও হামলায় অংশ নেব না।
বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এর আগে চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যগামী মার্কিন সামরিক বিমানকে সিসিলির সিগোনেলা বিমানঘাঁটিতে অবতরণের অনুমতি দেয়নি ইতালি। এর মাধ্যমে সংকটে সরাসরি সামরিক সম্পৃক্ততা থেকে দূরে থাকার অবস্থানও স্পষ্ট করেছিল রোম।
সূত্র: উইয়ন নিউজ










