শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

চাকরির বয়স বাড়ানো হলো ২১ মাস

করোনা মহামারীর কারণে সরকারি চাকরিতে সকল ধরনের নিয়োগ স্থগিত রয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চাকরিপ্রত্যাশীরা। তাদের ক্ষতি পুষিয়ে দিতে বয়সে ২১ মাস ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত বছরের ২৫ মার্চ পর্যন্ত যাদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিতব্য সব নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের সুযোগ পাবেন। এ সময়ের মধ্যে যাদেরই বয়স ৩০ বছর হবে তারাও এই সুযোগ পাবেন।

সোমবার (৯ আগস্ট) প্রকশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল সচিবালয়ে বলেন, করোনার কারণে সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রয়েছে। চাকরিপ্রত্যাশী শিক্ষিত বেকারদের ক্ষতি পুষিয়ে দিতে তাদের বয়সে ছাড় দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাদের বয়স ২০২০ সালের ২৫ মার্চ ৩০ বছর পূর্ণ হয়েছে, তারা যাতে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিপরীতে আবেদন করতে পারেন- এমন একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সম্মতি সাপেক্ষে এটি কার্যকর হলে চাকরিপ্রার্থীরা করোনাকালীন ২১ মাস বয়সের ছাড় পেতে পারেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, এর আগে গত বছরের সেপ্টেম্বরে চাকরিপ্রত্যাশীদের পাঁচ মাসের বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে ওই সময় শুধু ২৫ মার্চের আগে ছাড়পত্র পাওয়া নিয়োগের ক্ষেত্রে বয়সের ছাড় দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু এবার সব ধরনের সরকারি নিয়োগের ক্ষেত্রে বয়সের এ ছাড় দেওয়ার প্রস্তাব করা হয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী। তার সম্মতি পাওয়া গেলে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ