চিত্রনায়িকা পরীমণি, ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌ’র বাসায় যাতায়াত ছিলো এমন ব্যবসায়ী বা ব্যক্তিদের কোন তালিকা করা হচ্ছে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) শফিকুল ইসলাম।
সোমবার (৯ আগস্ট) দুপুরে রাজধানীতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সংগে আলাপকালে এই কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, পরীমণি, ফারিয়া মাহবুব ও মরিয়মের সংগে বিভিন্ন ব্যক্তির ছবি বা ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একটি গ্রুপ চাঁদাবাজি করছে বলে তথ্য পেয়েছে পুলিশ। তাদের কবল থেকে রক্ষা পেতে দুই-তিন জন ব্যবসায়ী ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। ভুক্তভোগীরা এসব চাঁদাবাজদের বিষয়ে তথ্য দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।
এসব চাঁদাবাজদের কল রেকর্ড করে পুলিশের কাছে দেওয়ার অনুরোধ করেন ডিএমপি কমিশনার।
ইতিমধ্যে তিনজন ব্যবসায়ী এই ধারণের চাঁদাবাজের হাত থেকে রক্ষা পেতে ডিএপির সংগে যোগাযোগ করেছে বলে জানান তিনি।
ডিএমপি কমিশনার বলেন, কারও সংগে সম্পর্ক থাকা তো বেআইনি নয়। যতক্ষণ না পর্যন্ত এই বিষয়ে মামলা না হয়।











