মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

নদীভাঙন রক্ষা কাজে কোনো অনিয়ম হলে ব্যবস্থা: পানি সম্পদ উপমন্ত্রী

নদীভাঙন রক্ষা কাজে কোনো অনিয়ম হলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামিম।

সোমবার (৯ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর গোদার বাজার এলাকায় ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে একথা বলেন তিনি।

উপমন্ত্রী বলেন, রাজবাড়ীতে নদীভাঙন রক্ষার জন্য প্রধানমন্ত্রী ৪৭৬ কোটি টাকার অনুমোদন দিয়েছিলেন। নির্মাণ কাজ শেষ হওয়ার সাথে সাথে এমন ভাঙন হওয়ার কথা নয়। কাজের গুণগত মান নিয়ে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ নেই। সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান হোক অথবা আমাদের কর্মকর্তারাই হোক। যদি কোনো গাফিলতি কিংবা দুর্নীতি করে থাকে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন তিনি।

এনামুল হক শামিম বলেন, প্রধানমন্ত্রী মন্ত্রীদের কর্মীর মতো কাজ করতে বলেছেন। সেই জায়গা থেকে করোনার মধ্যে রাজবাড়ীতে ছুটে আসা। রাজবাড়ীকে রক্ষার জন্য দ্রুত সময়ের মধ্যে টেকসই বাঁধ নির্মাণ করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ