spot_img
spot_img

বাংলাদেশ ও আমেরিকার মদ্যে সম্পর্ক আরও শক্তিশালী হবে : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকাস্থ মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি দল।

আজ মঙ্গলবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১২টায় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ স্কট ব্রান্ডন এবং পলিটিক্যাল, ইকোনোমিক ও কালচারাল কাউন্সিলর আর্টুরো হাইন্স জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানীর কার্যালয়ে এলে গোলাম মুহাম্মদ কাদের তাদের স্বাগত জানান।

এ সময় তারা বন্ধুপ্রতিম মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পারস্পরিক সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। সভায় তারা আশা প্রকাশ করেন, আগামীদিনে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও শক্তিশালী হবে।

এ সময় জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাসরুর মওলা উপস্থিত ছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ