spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধি অভিযানে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের সময় ওই ৬৫ জনের কাছ থেকে ৩১ হাজার ১৪৯ পিস ইয়াবা, ৩৫ গ্রাম ১৫ পুরিয়া হেরোইন, ৫৩ কেজি ৪১০ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, পাঁচ বোতল ফেনসিডিল, ১০০ বোতল দেশি মদ, ৩০ বোতল বিদেশি মদ ও ১৮টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৯ আগস্ট) ডিএমপির সংবাদ মাধ্যম ডিএমপিনিউজে এসব তথ্য জানানো হয়।

প্রতিবেদন বলছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে ৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিপুল মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা করা হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ