spot_img
spot_img

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ৬৩ বছর বয়সী মুহাম্মাদ ফজল আলী গাজী নামে এক হাজতির মৃত্যু হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকাল ৬টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফজর আলীকে হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী পিয়াস বলেন, আজ সকালে হঠাৎ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন ফজর আলী। পরে কারা কর্তৃপক্ষের অনুমতিতে অসুস্থ অবস্থায় তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কারারক্ষী বলেন, কী মামলায় ফজল আলী কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন সে বিষয়ে কিছু বলতে পারছি না। তার বাবার নাম মৃত জহুর আলী গাজী। তার হাজতি নং-৪০৯১২/২২।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ